সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়ীপুরে এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবল চাকমা নেতৃত্ব অভিযান চালায়।
.png)
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছে। মধ্যম চাড়ীপুরের বিপিএল পিভিসি অ্যান্ড স্যানিটারি প্রতিষ্ঠানটিকে ইউপিভিসি পাইপ পণ্যের জন্য বিএসটিআই থেকে পণ্যের গুণগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে- বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে ঝুঁকিপূর্ণ পরিবেশে বিভিন্ন ব্রান্ডের ইউপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি মুচলেকা প্রদান করে- উৎপাদিত ইউপিভিসি পাইপ সমূহের মান বাংলাদেশ মানের সমপর্যায় নিশ্চিতকরণ পূর্বক ও বিএসটিআই থেকে সিএম লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষ ইউপিভিসি পাইপ উৎপাদন করবে। অন্যথায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা (সিএম) শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) আমিনুল ইসলাম শাকিলসহ পুলিশ সদস্যরা সহায়তা করেন।