ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ২৮ আগস্ট ২০২৩
নরসিংদীতে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৯ জন ও বিড়ালের কামড়ে একজনসহ ১০ জন আহত হয়েছেন। 

রোববার (২৭ আগস্ট) উপজেলার ঘোড়াশাল পৌরসভা ও জিনারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্থানীয়রা জানান, রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় বের হওয়ার পর ২টি পাগলা কুকুরের কামড়ে নারী পুরুষসহ ৯ জন ও বিড়ালের কামড়ে ১ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। 

Advertisement

আহতরা হলেন ঘোড়াশাল পৌর এলাকার পাইকসার গ্রামের জসিম উদ্দিন, একই গ্রামের কৃষ্ণ পাল, দিগদা এলাকার সুকমল, সঞ্জিত, রাজাব এলাকার সাহিদা, সারকারখানার সাথী বেগম (বিড়ালের কামড়ে আহত), ইসমাইল, কুমারটেক এলাকার শাহাদাত হোসেন, একই এলাকার মিলন বালা, ও জিনারদী ইউনিয়নের রাবান এলাকার গীতা বসু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুনুর রশীদ জানান, কুকুরের কামড়ে আহত ৯ জন ও বিড়ালের কামড়ে আহত একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে এদের মধ্যে ৮ জনকে এখান থেকে ভেকসিন দেওয়া হয় আর বাকি দুজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!