ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের কাছ থেকে ৭ মাসের শিশু চুরি, অতঃপর...

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ২৮ আগস্ট ২০২৩
মায়ের কাছ থেকে ৭ মাসের শিশু চুরি, অতঃপর...
ফাইল ফটো

গাজীপুরে মায়ের কাছ থেকে সাত মাসের এক শিশুকে কৌশলে চুরির ১০ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

রোববার বিকেলে জেলা শহরের বাঙ্গালগাছ এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটি বাঙ্গালগাছ এলাকার রাজমিস্ত্রির সহকারী রহিম উদ্দিন ও হাবিবা আক্তার দম্পতির।

জানা যায়, রোববার বিকেলে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন রহিম উদ্দিন। পাশে তার শিশুসন্তান রিয়াদ রোহানকে ফিডারে দুধ পান করাচ্ছিলেন স্ত্রী। এ সময় ঘরে আসেন প্রতিবেশী মাসুদের স্ত্রী জাকিয়া। তিনি শিশুটিকে নিজের ঘরে নেয়ার কথা বলে চলে যান। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় সন্দেহ হয় মায়ের। তিনি সন্তানের খোঁজে জাকিয়ার ঘরে যান। কিন্তু শিশুটিকে নেয়ার কথা অস্বীকার করেন জাকিয়া। এতে মা কান্নাকাটি শুরু করেন।

Advertisement

খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমান এবং পুলিশকে খবর দেন। এ ঘটনায় জাকিয়া ও তার স্বামী মাসুদকে আটক করে পুলিশ। একই সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা হয়।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিয়া ও মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম রাতে শিশুটিকে উদ্ধার করে। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!