বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে টিস্যু পেপারে এভাবেই আকুতি জানিয়ে চিরকুট লেখে আত্মহত্যা করেন এক পর্যটক।
জানা যায়, রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল পর্যটন কেন্দ্রের সুইন এন থ্রিল এলাকার খাদ থেকে পর্যটক মো. মারুফ হোসাইনের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ঢাকার গাজীপুর এলাকার বাসিন্দা। তবে তার বাবার পরিচয় পাওয়া যায়নি।
.png)
নীলাম্বরী রিসোর্টের মালিক সাইদুল ইসলাম জানান, মারুফ হোসাইন গত শনিবার ১ নম্বর রিসোর্টটি ভাড়া নেয়। রোববার ১২ টার দিকে তাকে কক্ষে খুঁজে না পেয়ে রিসোর্ট এলাকার চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলে সুইন এন থ্রিল এলাকার খাদে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশটি উদ্ধার করে।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ৩০০ ফুট গভীর খাদ থেকে লাশ উদ্ধার করে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে মামলা দায়ের করা হবে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস প্রমুখ।