ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গা সীমা‌ন্তে ৬ সোনার বারসহ চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ২৭ আগস্ট ২০২৩
চুয়াডাঙ্গা সীমা‌ন্তে ৬ সোনার বারসহ চোরাকারবারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার মুন্সিপুর সীমান্তে ৬ টি সোনার বারসহ রাজ্জাক আলী নামে এক পাচারকারীকে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। আটক রাজ্জাক উপ‌জেলার সীমান্ত সংলগ্ন মু‌ন্সিপুর গ্রা‌মে মো. হোসেন আলী ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৯৩/৭-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাহাজপোতা গ্রামের সাইনবোর্ডতলা নামক স্থানের তিন রাস্তার মোড় এলাকায় টহল দেয় বিজিবি। এ সময় একজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দল পেছনে ধাওয়া করে তাকে আটক করে। এরপর বিজিবি টহল দল চোরাকারবারীর পায়ে পরিহিত চামড়ার জুতার সোলের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬ টি সোনার বার (৭০০ গ্রাম), এক‌টি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!