রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুদরত শেখ উজানচর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকার মৃত মিজাই শেখের ছেলে।
জানা যায়, ভ্যান চালিয়ে বিভিন্ন হাটে মসলা বিক্রি করতেন কুদরত শেখ। দুপুরে কুটি পাচুঁরিয়া হাটে মসলা নিয়ে যাওয়ার পথে ওই এলাকায় ভ্যান উল্টে পাশের খালে পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা খাল থেকে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।