ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেলান্দহে কিশোরীকে অপহরণের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ২৭ আগস্ট ২০২৩
মেলান্দহে কিশোরীকে অপহরণের অভিযোগ
অভিযুক্ত মো. নিরব। ফাইল ফটো

জামালপুরের মেলান্দহে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। কিশোরীর মামা ৩ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অপহরণের শিকার কিশোরী উপজেলার চর পলিশা জাহানারা শতিফ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, উপজেলার চরবানিপাকুরিয়া ইউপির চর পলিশা উত্তরপাড়া গ্রামের ওই কিশোরী গত বুধবার রাতে ঘর থেকে প্রকৃতির ডাকে উঠানে বের হইলে অপহরণ করে সিএনজিতে তোলে নিয়ে যায়।

Advertisement

কিশোরীর মামা মো. আমির হামজা বলেন, চর পলিশা উত্তরপাড়া গ্রামের মো. বিটিশের ছেলে মো. নিরব ও তার ৩-৪ জন সহযোগী পূর্ব পরিকল্পিতভাবে ভাগ্নিকে অপহরণ করেছেন। অপহরণকারীরা ভাগ্নির মুখ চেপে ধরে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। ঘটনার দুইদিন পর শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু আজো ভাগ্নি উদ্ধার হয়নি।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ মাঠে কাজ করেছে। দ্রুত সময়ে মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!