ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু চুরির অভিযোগে পদ হারালেন ৩ ছাত্রদল নেতা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২৭ আগস্ট ২০২৩
গরু চুরির অভিযোগে পদ হারালেন ৩ ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদলের তিন নেতাকে গরু চুরির অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি ঐ তিন নেতাকে অব্যাহতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা ছাত্রদল।

বহিষ্কৃত নেতারা হলেন- প্রিন্স হৃদয় (সভাপতি), রুমন (সাধারণ সম্পাদক) ও আসাদ (সাংগঠনিক সম্পাদক)।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে স্থায়ী পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উপজেলা ছাত্রদলের একাধিক নেতা জানান, সোমবার (২২ আগস্ট) রাতে তালতলী উপজেলার লাউপাড়া এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ছাত্রদলের ঐ তিন নেতা। এজন্য তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাঁতীপাড়া এলাকার গরুর মালিক খোকন বলেন, আমার গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ঐ তিনজনসহ চোর চক্র পালিয়ে যায়। এ সময় একটি গাড়ি ফেলে রেখে যায়। গাড়িটি পুলিশ এসে নিয়ে যায়। আমি আমার গরু ফিরে পেয়েছি ও তাদের বয়স কম হওয়ায় মামলা করিনি।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। গরু চুরির বিষয়টি শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!