আটককৃতরা হলেন- জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকার অনিল সাহার ছেলে দিপক সাহা ও একই এলাকার হরেন্দ্র দেবের ছেলে ধীমান দেব।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ও শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির এএসআই পলাশ চন্দ্র দাস জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাফায়েত, এসআই আইয়ুব ও এএসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
.png)