এদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক নোটিশে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী ছানোয়ার হোসেন জানান, গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন’র জন্য মৌলভীবাজারের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া মৌলভীবাজার সদরসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায়ও আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
.png)
কারিগরি জনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।