শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম। মৃত আব্দুল্লাহ মাহিন ঐ গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মারুফ শেখ মোক্তার জানান, মাহিন ঐ মাদরাসার বোডিংয়ে থেকে পড়াশোনা করতো। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করেই তার পেট ব্যথা শুরু হয়। পরে মাদরাসার শিক্ষকদের কাছে ছুটি নিয়ে সহপাঠী দু’জনকে সঙ্গে করে বাড়ি রওনা দেয়।
.png)
বাড়ির কাছাকাছি বাবুল খানের পোলট্রির পাশের রাস্তায় পৌঁছালে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মাহিন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি এএফএম নাসিম বলেন, বিদ্যুৎস্পর্শে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে, এ ব্যাপারে থানায় কেউ লিখিতভাবে অবগত করেনি।