এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ও ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মহসিন মিয়া, রবিউল ইসলাম রুবেল, আলামিন মিয়া ও মো. মেঘলা ওরফে সোহাগ। তাদের বাড়ি ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।
.png)
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান জানান, কলা ব্যাবসায়ী ফিরোজ মিয়া গত ২০ আগস্ট টাঙ্গাইল জেলার সখিপুর থানার কুতুবপুর বাজার থেকে কলা নিয়ে পিকআপযোগে ঢাকার একটি আড়তে নেন। পরে ২১ আগস্ট রাতে ফেরার সময় কাশিমপুর থানার শ্রীপুর এলাকায় এসে গাড়িটি পরিষ্কার করছিলেন। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেয় এবং অপর এক ছিনতাইকারী পিকআপটি নিয়ে যায়। সে সময় আসামিরা তার সঙ্গে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নিতে চায়। বাধা দেওয়ায় ফিরোজকে কুপিয়ে হত্যা করা হয়।
পরে ছিনতাইকারীরা পিকআপসহ ফিরোজ মিয়ার লাশ কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রেখে পালিয়ে যায়। ওই দিনই প্রথমে মহসিন মিয়া ও রবিউল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, গত ২২ আগস্ট আলামিন ও মেঘলা নামে আরো দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি ছুইচ গিয়ার, একটি চাপাতি ও ছিনতাইকৃত দুই হাজার টাকা উদ্ধার করা হয়।