ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মক্তবে কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, ইমাম গ্রেফতার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২৩ আগস্ট ২০২৩
মক্তবে কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, ইমাম গ্রেফতার
ফাইল ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. ইমাম হোসাইন নামে মসজিদের সাবেক এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় তাকে উপজেলার দক্ষিণ মাধখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাওলানা মো. ইমাম হোসাইন উপজেলার মেছেড়া পশ্চিমপাড়া এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে। তিনি মাধখলা জামে মসজিদের ইমাম ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রোববার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে মাধখলা জামে মসজিদের মক্তবে আরবি পড়তে যায় ভুক্তভোগী শিশু। পরে সকাল ৭টার দিকে শিশুটিকে ফুসলিয়ে মসজিদের বারান্দার রুমে নিয়ে ধর্ষণচেষ্টা করেন ইমাম মাওলানা মো. ইমাম হোসাইন। শিশুটি চিৎকার করলে মো. ইমাম হোসাইন শিশুটির মুখ চেপে ধরেন এবং ধর্ষণচেষ্টার বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন।

এরপর মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আবারও ওই শিশুটি মসজিদের মক্তবে আরবি পড়তে গেলে ইমাম হোসাইন পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখান। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং ঘটনাটি তার মাকে জানায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা করেন। 

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!