ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিভি দেখতে গিয়ে শিশুকে ধর্ষণ: যুবকের ১০ বছরের সাজা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২৩ আগস্ট ২০২৩
টিভি দেখতে গিয়ে শিশুকে ধর্ষণ: যুবকের ১০ বছরের সাজা
ফাইল ছবি

ফরিদপুরে ১০ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে দ্বীন ইসলাম (২৫) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের এক গ্রামে ভুক্তভোগী শিশুর বাড়িতে দ্বীন ইসলাম টিভি দেখতে যান। টিভি দেখার একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। সে সময় দ্বীন ইসলামের বয়স ছিল ১৪ বছর। ঘটনার পরদিন ২৭ সেপ্টেম্বর শিশুটির মা দ্বীন ইসলামকে একমাত্র আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। ওই বছর ৩০ নভেম্বর বোয়ালমারী থানার এসআই বিপুল দে দ্বীন ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Advertisement

মামলা দায়েরের ১১ বছর পর বুধবার আদালত এ রায় দেয়। ঘটনার সময় দ্বীন ইসলাম শিশু থাকলেও বর্তমানে তিনি ২৫ বছরের যুবক।

ওই আদালতের পিপি স্বপন কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় দ্বীন ইসলাম অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আইনে বিচার করে আদালত এ সাজা দেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!