ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে প্রাণ দিলেন ভবেশ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২২ আগস্ট ২০২৩
অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে প্রাণ দিলেন ভবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে ভবেশ চন্দ্র রায় (৭০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মনমথপুর ইউনিয়নের খোঁড়াখাই পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়ার পর নিজ ঘরে শুয়ে পড়েন ভবেশ চন্দ্র রায়। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে ঘরের দরজার সামনে বাঁশের সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। তিনি একই এলাকার মৃত পবি চন্দ্র রায়ের ছেলে। ভবেশ চন্দ্র দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!