ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় ৫ কোটি টাকার হাঙরের শুঁটকি উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২০ আগস্ট ২০২৩
পাথরঘাটায় ৫ কোটি টাকার হাঙরের শুঁটকি উদ্ধার
উদ্ধারকৃত শুঁটকি

বরগুনার পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন খালের পাড় থেকে ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত শুঁটকির মূল্য পাঁচ কোটি টাকা।

রোববার দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চ ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কেউ আটক হয়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সেখানকার লোকজন পালিয়ে যান। পরে ২০ হাজার কেজি হাঙের শুঁটকি উদ্ধার করা হয়। দুই হাজার ৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য পাঁচ কোটি টাকা।

Advertisement

তিনি আরো জানান, উদ্ধারকৃত হাঙরের শুঁটকি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের বিট কর্মকর্তা মহিবুর রহমান জানান, কোস্টগার্ডের পক্ষ থেকে ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি হস্তান্তরের পর তা মাটিতে পুঁতে ফেলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!