ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম গাছে ঝুলছিল মিঠুর নিথর দেহ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ২০ আগস্ট ২০২৩
আম গাছে ঝুলছিল মিঠুর নিথর দেহ
ছবি: সংগৃহীত

মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বিসিকের সীমানা প্রাচীরের সঙ্গে পুকুরের পাশে একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শামসুজ্জামানের বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়।

পুলিশ জানায়, সকালে বিসিকের সীমানার পাশ দিয়ে যাওয়ার সময় লাশ দেখতে পান নিরাপত্তা প্রহরী। পরে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সংগ্রহ করা হয় তার ব্যবহৃত মোবাইল ও চশমাসহ আলামত। তবে কীভাবে কি হয়েছে সেটা এখনো জানা যায়নি।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!