ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ গেল প্রবাসীর

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ২০ আগস্ট ২০২৩
স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ গেল প্রবাসীর
ফাইল ফটো

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের কাঁচির আঘাতে খুন হয়েছেন দুবাই প্রবাসী আলাউদ্দিন বেপারী। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউপির মজিল হক বেপারী কান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসী আলাউদ্দিন বেপারী ওই গ্রামের মুকবুল হক বেপারীর ছেলে। আটককৃতরা হলেন- একই গ্রামের ওবায়দুল্লাহ মৃধার দুই ছেলে আব্দুল্লাহ মৃধা ও রিফাত মৃধা।

Advertisement

জানা যায়, দীর্ঘদিন ধরে দুবাইয়ে ছিলেন আলাউদ্দিন বেপারী। তার স্ত্রী রুমা আক্তার দুই ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে একাই থাকতেন। অভিযুক্ত আব্দুল্লাহ মৃধা আলাউদ্দিন বেপারীর একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করতেন। ভাড়া তোলাসহ কাপড় সেলাই করতে গিয়ে রুমার সঙ্গে আব্দুল্লাহর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।  

এদিকে, এক মাস আগে দেশে ফিরে পরকীয়ার সম্পর্ক কথা জানতে পারেন আলাউদ্দিন। তবে স্থানীয় মুরব্বিরা বিষয়টি নিয়ে উভয়পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তারপরও আলাউদ্দিন আব্দুল্লাহ মৃধার সঙ্গে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করেন আব্দুল্লাহ। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে তারাও আহত হন। পরে আলাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্ত্রী রুমা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আমার একটি গোপন ছবি দিয়ে জ্বালাতন করত। ভয় দেখিয়ে বলত, ফেসবুকে ছবি ভাইরাল করে দেব। সেই ছবি আমার মোবাইলে দিয়েছে সে। ছবিটি আমি ডিলেট করিনি, আমার স্বামীকে দেখানোর জন্য। সে ছবি দেখতে পেয়ে আব্দুল্লাহর দোকানে গিয়েছিল। 

স্থানীয় তাহের আলী বলেন, পরকীয়া প্রেমের কারণে এই জঘন্য ঘটনা ঘটেছে। 

আলাউদ্দিন বেপারীর ছোট বোন তানজিলা আক্তার বলেন, আব্দুল্লাহ ও রুমা প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পর বিচার সালিশ হয়েছে। বিচারে আব্দুল্লাহকে সর্তক করে দেওয়া হয়েছিল। আমি এর বিচার দাবি করছি।

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্চ সার্কেল) মুসফিকুর রহমান বলেন, আলাউদ্দিনকে কাঁচির আঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় আব্দুল্লাহ মৃধা ও রিফাত মৃধা নামে দুজনকে আটক করেছে পুলিশ। 

তিনি আরো বলেন, আলাউদ্দিনের স্ত্রী রুমার সঙ্গে আব্দুল্লাহর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। সেই পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন প্রবাসী আলাউদ্দিন বেপারী। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
দুজনকে 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!