শনিবার রাতে পৌনে ৯টার দিকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের মাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ওই ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় ফাঁসিতলা বাজার থেকে মহিমাগঞ্জের দিকে যাচ্ছিলেন রাজু। এ সময় মাস্তা বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্।