শনিবার দুপুরে উপজেলার বড়খেরী ইউনিয়নের বড়খেরী এলাকার মেঘনা নদী থেকে নৌ-পুলিশ ডলফিনটি উদ্ধার করে মাটিতে পুঁতে রাখে।
এ সময় উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো. রুহুল কবির, উপজেলা লাইভ স্টোক অফিসারের প্রতিনিধি আবদুল কাদের মামুন ও উপজেলা ফরেস্ট অফিসারের প্রতিনিধি মো. জাকির হোসেন।
.png)
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ বলেন, নদীতে ভেসে ওঠা ডলফিনের অধিকাংশই পচা ছিল। এটির সম্মুখের চোয়াল ভাঙা ছিল। এছাড়াও বিভিন্ন অংশের চামড়া পচে খসে পড়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১০ দিন আগে কোনো নৌযানের পাখার আঘাতে ডলফিনটির চোয়াল ভেঙে যায়। এতেই তার মৃত্যু হয়। সাগরের স্রোতের সঙ্গে নদীতে ভেসে এসেছে মৃত ডলফিনটি।