ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে ডুবে প্রাণ গেল শিশুর 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯, ২০ আগস্ট ২০২৩
হাওরে ডুবে প্রাণ গেল শিশুর 
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের মধ্যনগরে বাড়ির পাশের হাওরে গোসল করতে গিয়ে রবিন মিয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রবিন ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। 

নিহত শিশুটির মা মমতা আক্তার বলেন, রবিন আমার কাছ থেকে ১০ টাকা নিয়ে দোকানে যায়। দোকান থেকে এসে আমাদের কাউকে না জানিয়ে বাড়ির সামনে পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির সামনে হাওরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!