ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ভেসে এলো নবজাতকের মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১৯ আগস্ট ২০২৩
নদীতে ভেসে এলো নবজাতকের মরদেহ
ফাইল ফটো

শরীয়তপুরের জয়ন্তী নদীর ডামুড্যা লঞ্চঘাট এলাকা থেকে ভেসে আসা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে ডামুড্যা পৌরসভার পুরোনো লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে পলিথিন ব্যাগের ভেতর নবজাতকের দেখতে পান স্থানীয়রা। 

ডামুড্যা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন মন্টু বলেন, পুরোনো লঞ্চঘাট থেকে লঞ্চে ওঠার সিঁড়ির কাছে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। এই ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সবাইকে সচেতন হতে হবে।

Advertisement

ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!