ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাস্টবিনে লাল কাপড়ে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯, ১৯ আগস্ট ২০২৩
ডাস্টবিনে লাল কাপড়ে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ
ফাইল ফটো

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, জুমার নামাজের পর হাসপাতালের গেট সংলগ্ন ডাস্টবিনের মধ্যে লাল কাপড়ে মোড়ানো নবজাতক দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, হাসপাতাল গেট সংলগ্ন ডাস্টবিনে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিষ্ট হওয়ার নির্ধারিত সময়ের আগেই গর্ভপাত করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, ডাস্টবিনে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল নবজাতকের মরদেহ। কে বা কারা ডাস্টবিনে ফেলে রেখে গেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!