মৃত শিশুরা হলো, পাঁচ বছর বয়সী মনিরুল ইসলাম মেহরাজ ও আড়াই বছর বয়সী মনিরুল ইসলাম।
জানা গেছে, খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে আসে শিশু মেহরাজ। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে বাড়িতে তাকে না দেখে সবাই খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের হাওরে পানিতে মেহরাজের ভাসমান লাশ দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
অন্যদিকে, কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের হরিপুর গ্রামে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী মনিরুল ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঐ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সকালে ওঠানে খেলা করার সময় বাড়ির সবার অগোচরে হঠাৎ পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাসার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।