বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা জামিয়া আবু বকর সিদ্দিক মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের গনুর বাপের বাড়ির সিদ্দিক উল্লার ছেলে এবং একই মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
.png)
জানা যায়, সন্ধ্যায় মাদরাসা ভবনের ছাদে খেলা করছিল আরিফুল ইসলাম। এ সময় পা পিছলে ভবন থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথায় আঘাত পায় সে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
নিয়াজপুর ইউপি ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.গোলাম হোসেন বলেন, মৃত আরিফুল ইসলাম মাদরাসার আবাসিক ছাত্র ছিল। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।