ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১৪ আগস্ট ২০২৩
মানিকগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় ট্রাকের চাপায় জোনাব আলী নামের এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে মহাসড়কের মূলজান চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোনাব আলী সদর উপজেলার বাগজান এলাকার তাহের আলীর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দু বসু বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান নামক এলাকায় খালি ভ্যানকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালক নোয়াব আলীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!