ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি জাকারিয়া 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫১, ১৩ আগস্ট ২০২৩
খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি জাকারিয়া 
খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া। চাঞ্চল্যকর, ক্লুলেস হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক করাসহ চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি শ্রেষ্ঠ ওসির মর্যাদা লাভ করেন।

শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার নাম প্রকাশ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

এর আগে পর পর দু্ইবার বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া নির্বাচিত হন।

Advertisement

ওসি মো. জাকারিয়া বলেন, এমন অর্জন আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর আন্তরিকতা ছিল বলেই এই সম্মাননা পেয়েছি। 

মাটিরাঙ্গা থানা এলাকার জনসাধারণের জন্য কাঙ্খিত পুলিশি সেবা প্রদান করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!