অভিযুক্ত আব্দুর রশিদ পৌর শহরের চালাপাড়া এলাকার মৃত আব্দুল মোমেন বেপারীর ছেলে।
শনিবার (১২ আগস্ট) সকাল ৯টায় পৌর শহরের লাঙ্গজোড়া এলাকা থেকে এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে, ওই ঘটনায় বলাৎকারের শিকার শিক্ষার্থীর বাবা শুক্রবার রাতে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
.png)
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত আব্দুর রশিদের কোনো মোবাইল নেই। তার স্ত্রী ঢাকায় থাকেন। শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে কথা বলার জন্য প্রতিবেশী ওই মাদরাসাছাত্রের মায়ের মোবাইলে কল দেন অভিযুক্তের স্ত্রী। ওই শিক্ষার্থী মোবাইল নিয়ে অভিযুক্তের বাড়ি যায়। কথা শেষ হলে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার মায়ের কাছে মোবাইল রেখে আসতে বলেন। পরে পেয়ারা আনতে গেলে তিনি ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন। এ ঘটনা বাড়িতে গিয়ে জানালে ওই শিক্ষার্থীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, মামলা হওয়ার পর অভিযানে নামে পুলিশ। শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।