স্থানীয়রা জানান, ইজিবাইকচালক নাসির ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর থেকে ইচলাদির দিকে যাচ্ছিলেন। পথি মধ্যে মুন্ডপাশা এলাকায় সাকুরা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)