শনিবার দুপুরে উপজেলার মডেল একাডেমির রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাদল মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের কিসমত চিথোলিয়া গ্রামের সুলতু মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাদল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। শনিবার সকালে বৈশ্যপাট্টা মডেল একাডেমি সংলগ্ন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
.png)
কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বাদলকে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।