শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা।
জানা যায়, সকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্ক্র্যাপ জাহাজের মেরিন মেশিনারিজ (পার্টস) দোকানে ঢুকে পড়ে যাত্রীবাহী বাসটি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহত বুলবুল মিয়ার মরদেহ উদ্ধার করে।
.png)
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।