ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ অন্তর

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ১২ আগস্ট ২০২৩
হাওরে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ অন্তর
অন্তর চক্রবর্তী

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওর ঘুরে দেখতে এসে গোসলের সময় নৌকা থেকে পড়ে অন্তর চক্রবর্তী নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বিকেলে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের দক্ষিণ পাশের হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ অন্তর চক্রবর্তী ঝালকাঠির সদর উপজেলার কাঠপট্টি গ্রামে উত্তম চক্রবর্তীর ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকা থেকে পরিচিত পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জ হাওরে বেড়াতে আসেন অন্তর চক্রবর্তী। হাওর ঘুরে দেখার একপর্যায়ে দুপুর ২টার দিকে ঘোরাউত্রা নদী এলাকায় নৌকার গলুইয়ের ওপর বসে গোসল করছিলেন অন্তর। এ সময় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।  

Advertisement

পরে বিষয়টি প্রশাসনকে জানান স্থানীয় লোকজন ও অন্তরের সঙ্গে আসা বন্ধুরা। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু তাকে উদ্ধার করা যায়নি। 
 
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার শুরু হয়। রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!