ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ছাদে করে যাত্রা, গলায় তার পেঁচিয়ে প্রাণ গেল মাঈনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ১২ আগস্ট ২০২৩
ট্রেনের ছাদে করে যাত্রা, গলায় তার পেঁচিয়ে প্রাণ গেল মাঈনের
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে মাঈন উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের ভূইয়া বাড়ির মৃত রুক্কু মিয়ার ছেলে। আহত জগত মিয়া নরসিংদী জেলার বারিচার গ্রামের আব্দুর রেজ্জাক মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হাতেম আলী ভূইয়া জানান, শুক্রবার রাতে মাঈন উদ্দিনসহ কয়েকজন আখাউড়ায় খরমপুর মাজারে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে যাত্রা করেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে সরকারি কলেজ রেলগেট এলাকা অতিক্রম করে যাচ্ছিল। এ সময় ছাদে বসা মাঈন উদ্দিন ও জগতের গলায় ইন্টারনেটের তার পেঁচিয়ে যায়। এতে চলন্ত ট্রেন থেকে নিচে ছিটকে পড়েন তারা।

Advertisement

স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দিন। জগত মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!