ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর ‘আপত্তিকর ভিডিও’ ধারণ, অতঃপর...

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ১১ আগস্ট ২০২৩
প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর ‘আপত্তিকর ভিডিও’ ধারণ, অতঃপর...
প্রতীকী ছবি

গত ১৬ জুলাই প্রেমিকাকে নিয়ে নৌকায় বেড়াতে যান কলেজছাত্র কৌশিক। এ সময় মোবাইলে প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারণ করেন প্রেমিক। পরে প্রেমিকাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন কৌশিক। কিন্তু তাতে রাজি হননি ওই প্রেমিকা। পরে মোবাইলে ধারণ করা ওই আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন কৌশিক। এ ঘটনায় গত ৬ আগস্ট প্রেমিক কৌশিকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ওই তরুণী। 

ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে। এ ঘটনায় বুধবার (৯ আগস্ট) রাতে প্রেমিক কৌশিক ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কৌশিক বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, গত ১৬ জুলাই প্রেমিকাকে নিয়ে নৌকায় বেড়াতে যান কলেজছাত্র কৌশিক। এ সময় মোবাইলে প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারণ করেন প্রেমিক। পরে প্রেমিকাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন কৌশিক। কিন্তু তাতে রাজি হননি ওই প্রেমিকা। পরে মোবাইলে ধারণ করা ওই আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন কৌশিক। এ ঘটনায় গত ৬ আগস্ট প্রেমিক কৌশিকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ওই তরুণী। পরে গত ৬ আগস্ট কলেজছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কলেজছাত্র কৌশিকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ ঘটনায় বুধবার (৯ আগস্ট) রাতে প্রেমিক কৌশিক ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!