ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই সন্তানকে ফেলে পরকীয়ার টানে গৃহবধূ উধাও

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ১১ আগস্ট ২০২৩
দুই সন্তানকে ফেলে পরকীয়ার টানে গৃহবধূ উধাও
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই সন্তানকে ফেলে পরকীয়ার টানে প্রেমিকের সঙ্গে উধাও হয়েছেন এক গৃহবধূ। গত ৮ আগস্ট উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, ৩ বছর ধরে মাদারগঞ্জের পশ্চিম তারতাপাড়া গ্রামের হাসান প্রামাণিকের ছেলে দুই সন্তানের জনক রাসেলের সঙ্গে ওই গৃহবধূর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে গত ২০ জুলাই স্বামীকে তালাক দেন ওই গৃহবধূ। একপর্যায়ে গত ৮ আগস্ট প্রেমিক রাসেলের সঙ্গে উধাও হয়েছেন ওই গৃহবধূ।

বালিজুড়ি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু বলেন, অনেকদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। আমি শুনেছি গত ৮ আগস্ট দুজনে উধাও হয়েছেন। গত কয়েকদিন আগে স্বামীকে তালাক দেন ওই গৃহবধূ।

Advertisement

মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!