ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজেকে পাহাড়ি যুবকের লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ১০ আগস্ট ২০২৩
সাজেকে পাহাড়ি যুবকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে অজ্ঞাত এক পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মাচালং দিপুপাড়া এলাকার কাচালং নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়া এলাকার কাচালং নদীর তীরে এক যুবকের মরদেহ কাদায় আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, পাহাড়ি এক যুবকের লাশ পাওয়া গেছে। কিন্তু লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Advertisement

সাজেক থানার ওসি নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা মরদেহটির পরিচয় জানার চেষ্টা করছি। এরপর আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!