ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১০ আগস্ট ২০২৩
নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর
ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৪তলা থেকে পড়ে জেরিন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতের স্বামীর নাম জনি রহমান। তিনি মিশনপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তাদের সংসারে জাবরিন (৫) ও জায়ান (২) নামে দুই সন্তান রয়েছে।

মৃতের বাবা আলী হোসেন জানান, ২০১৭ সালে তার মেয়ে জেরিনের বিয়ে হয়। জেরিনের স্বামী পেশায় গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী। জেরিনের ভাসুর হাসান রহমান ডনচেম্বার জামে মসজিদের পাশে একটি জমি ক্রয় করে সেখানে ভবন নির্মাণ করেছেন। সেই ভবনের ৭তলার ফ্ল্যাটটি ছোট ভাই জনিকে দিয়েছেন হাসান রহমান।

Advertisement

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে মেয়ে জাবরিনকে ডনচেম্বারে ফিলোসোফিয়া স্কুলে দিতে যান জেরিন। এসময় স্বামী জনি ও ছেলে জায়ান বাসায় ছিল। মেয়েকে স্কুলে দিয়ে ডনচেম্বারে নির্মাণাধীন ভবনে যান তিনি। সেখানে ভবনের ৪তলা থেকে জেরিন নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে, জেরিন ৪তলা থেকে কীভাবে পড়ে গেল সেটা বোধগম্য নয়। তার স্বামীর সঙ্গে এর আগে কোনো ঝগড়া-বিবাদ হয়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সাইদুজ্জামান জানান, ডনচেম্বার থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!