বৃহস্পতিবার সকালে একই খালের পানিতে তাদের লাশ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যার দিকে উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড়ের ফেরাসিংগাপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড়ের ইউপি সদস্য শরিয়ত উল্লাহ। নিহতদের মধ্যে স্থানীয় নুরুল আলমের ৯ বছরের ছেলে ও সাত বছরের মেয়ে এবং তাদেরই আত্মীয় ছাবের আহমদের আট বছরের মেয়ে।
.png)
এলাকাবাসী জানান, ওই তিন শিশু বিকেলের দিকে পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালী নামক খালের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পর দিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই খালের পানিতে তাদের লাশ ভেসে ওঠে।
উজানটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি জানান, লাশ উদ্ধার করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।