ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ৮ আগস্ট ২০২৩
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি শাহ নূর এ আলম। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ফলসাটিয়া গ্রামের হাসান, সজীব মিয়া, রুবেল মিয়া ও  বিজয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ঐ ছাত্রী স্কুলে যাওয়ার জন্য ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে তার বন্ধু তরিকুলের সঙ্গে দেখা হয়। পরে ঐ ছাত্রী তরিকুলের সঙ্গে ফলসাটিয়া এলাকার ফয়সালের বাড়িতে যান। সেখানে ফয়সাল, আলামিন ও রাহুল নামের আরো তিনজন ছেলে মিলে কথাবার্তা বলছিলেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হাসান, সজিব, রুবেল ও বিজয় ঐ ঘরে প্রবেশ করেন এবং তরিকুলদের বলেন ‘এখানে তোরা কি করছিস?’

Advertisement

পরবর্তীতে ছাত্রীর বন্ধু তরিকুলসহ সবাইকে ঘর থেকে বের করে দেন। পরে অভিযুক্তরা ঐ ছাত্রীকে ঘরের ভেতর আটকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে ঘটনাটি যাতে কাউকে না বলে সে বিষয়ে তারা মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে ঘর থেকে বের করে দেন।

ওসি শাহ নূর এ আলম জানান, মেয়েটির বাবা সোমবার শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঐদিন রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!