ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পদ্মায় পিকনিকের ট্রলারডুবি 

ভাই তুরানের মরদেহ ভেসে উঠলেও নিখোঁজ নোভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ৭ আগস্ট ২০২৩
ভাই তুরানের মরদেহ ভেসে উঠলেও নিখোঁজ নোভা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট বছরের শিশু তুরান আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে শিশু তুরানের ৫ বছরে বোন নোভাসহ দুই শিশু।

সোমবার সকাল সোয়া ৮টা দিকে পদ্মার শাখা নদীর এক কিলোমিটার দূরে সুবচনী মাজারের কাছ থেকে ওই শিশু তুরান ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত তুরান আহমেদ কয়রাখোলা গ্রামের আরিফ শেখের ছেলে। নিখোঁজরা হলো- পাঁচ বছরের নোভা আক্তার ও ছয় বছরের মাহিন শেখ। নোভা তুরানের ছোট বোন ও মাহিন একই এলাকার রুবেল শেখের ছেলে।

Advertisement

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, সকাল সোয়া ৮টা দিকে পদ্মার শাখা নদীর এক কিলোমিটার দূরে সুবচনী মাজারের কাছে শিশু তুরানের মরদেহ ভাসতে দেখে  পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে ৪৬ যাত্রী নিয়ে লৌহজং উপজেলার রসকাটি এলাকায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। এ ঘটনায় ওইদিনই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!