ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে আহত ৪

বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:০৬, ৬ আগস্ট ২০২৩
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে আহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপির ৯ নম্বর ওয়ার্ড করিমার ঝিরিতে পাহাড় ধসে একিই পরিবারের শিশুসহ ৪ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ১২ টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা পার্শ্ববর্তী বাইশারী বাজারে চিকিৎসা সেবা দেয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, অতি বৃষ্টির কারণে করিমার ঝিরি জসিম উদ্দিনের মাটির বাড়িতেপাহাড় ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা রোকসানা (২৪), তার মেয়ে আনিকা ( ৮), জেসমিন (৬), শাহাজালাল (দেড় বছর) আহত হন। রোকসানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।

Advertisement

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমেন শর্মা জানান, কয়েকদিন ধরেই নাইক্ষ্যংছড়িতে টানা বৃষ্টি হচ্ছে। প্রাণহানির শঙ্কায় পাহাড়ের ঢালে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্রসহ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বাইশারী ইউনিয়ন ও পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ ৪ জন আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!