ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ৬ আগস্ট ২০২৩
কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল 
ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে মানুষের কঙ্কাল। রোববার সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্টে কঙ্কালটি ভেসে আসে।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম। 

Advertisement

তিনি জানান, সকালে মাছ শিকার করতে গেলে আবর্জনার সঙ্গে একটি কঙ্কাল দেখতে পান। পরে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ১০ দিন আগে সাগরে কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিরেন ওই ব্যক্তি। তবে কঙ্কালটি কোথা থেকে এসেছে তা জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!