ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারিতে ধীরগতি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৫ আগস্ট ২০২৩
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারিতে ধীরগতি
ছবি: ডেইলি বাংলাদেশ

তিনদিনের টানা বৃষ্টিতে পণ্য ডেলিভারি কমেছে চট্টগ্রাম বন্দরে। ফলে শনিবার পর্যন্ত বন্দরের ইয়ার্ডে জমা পড়েছে ৩২ হাজার ৭৭ টিইইউএস কনটেইনার। এছাড়া দুইদিন ধরে বন্ধ রয়েছে বহির্নোঙরের খোলা পণ্য খালাস কার্যক্রম।

জানা গেছে, বৃহস্পতিবার চার হাজার ৩৬ টিইইউএস কনটেইনার ডেলিভারি হয়েছিল বন্দরে। পরদিন শুক্রবার ডেলিভারি হয় তিন হাজার ৭৪৩ টিইইউএস কনটেইনার। সেই সংখ্যা আরো কমে শনিবার ডেলিভারি হয়েছে দুই হাজার ৩০৯ টিইইউএস কনটেইনার।

শুক্রবার বন্দরের ইয়ার্ডগুলোতে মোট ২৯ হাজার ২৩৯ টিইইউএস কনটেইনার ছিল। ডেলিভারি কমায় শনিবার পর্যন্ত জমা পড়েছে ৩২ হাজার ৭৭ টিইইউএস কনটেইনার।

Advertisement

এছাড়াও বন্দরের বহির্নোঙরে অলস পড়ে রয়েছে ২০টি পণ্যবাহী জাহাজ। যার মধ্যে পাঁচটি কনটেইনারবাহী, ছয়টি জেনারেল কার্গো, একটি খাদ্যশস্যবাহী, একটি ক্লিংকারবাহী এবং সাতটি অয়েল ট্যাংকার রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, টানা বৃষ্টিপাত হলেও আমাদের ইয়ার্ডগুলোতে পানি ওঠেনি। তবে আমাদের পণ্য ডেলিভারি কম হচ্ছে। কাজের গতিও কিছুটা কমেছে। পাশাপাশি বহির্নোঙরে খোলা পণ্যবাহী জাহাজ যেমন- চাল, ডাল, গম এসব পণ্যের খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!