শুক্রবার ভোররাতের দিকে সুন্দরবন সংলগ্ন হিরন পয়েন্ট এলাকার পশ্চিমে ভাসমান অবস্থায় ট্রলারসহ জেলেদের পাওয়া যায়। তবে উদ্ধারকৃত জেলেরা শারীরিক অসুস্থ।
ট্রলার মালিক এবং জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এর আগে মঙ্গলবার (১ আগস্ট) পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে সাগরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রলারটি।
.png)
কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিজেন কমান্ডার এমএ ছত্তার সিপিও মুঠোফোনে বলেন, আমরা বৃহস্পতিবার রাতে খবর পাওয়া মাত্রই উদ্ধার অভিযানে নেমে যাই। ভোররাতের দিকে আমরা ট্রলার ও জেলেদের উদ্ধার করতে সক্ষম হই। তবে জেলেরা খুবই কষ্টে ছিলো। তারা সবাই শারীরিকভাবে অসুস্থ। জেলেদের উদ্ধার করে সকাল ৯টার দিকে দুবলার ক্যাম্পে নিয়ে এসে খাবারসহ তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কোস্টগার্ড জেলেদের উদ্ধার করেছে। আমরা জেলেদের বাড়িতে আনার জন্য কোস্টগার্ডের সঙ্গে কথা বলেছি।