বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানু আক্তার ওই গ্রামের খোকন মিয়ার স্ত্রী।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খোকন মিয়ার সঙ্গে তার ভাই সুজনের পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে ভাবি রানু আক্তারের সঙ্গে দেবর সুজনের বাগবিতণ্ডা হয়। এ সময় ভাবি রানুকে ছুরিকাঘাত করেন সুজন। এতে ঘটনাস্থলেই মারা যান রানু আক্তার। এ সময় আহত হয় রানু আক্তারের সঙ্গে থাকা শিশু সন্তান আলিফও।
.png)
তিনি আরো বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সুজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।