বুধবার সকালে রেললাইনের পাশে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে তারা উল্লাপাড়া থেকে হঠাৎ ঢাকায় যান। রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানায়, তারা ঢাকার কমলাপুর রেলস্টেশনে আছে।
.png)
ধারণা করা হচ্ছে, তারা রাতে রাজশাহীগামী কোনো এক ট্রেনে ওঠে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ পাড় হয়ে নিজ বাড়ির কাছে আসে। তখন আব্দুর রহমান চলন্ত ট্রেন হতে ঝাঁপ দিয়ে মারা যান। তবে তাৎক্ষণিক বাকি দুজনের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার এসআই রূপ সাহা জানান, ট্রেন থেকে নামার উদ্দেশ্যে ঝাঁপ দিয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।