ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবি, ১৬ জেলে উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫০, ১ আগস্ট ২০২৩
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবি, ১৬ জেলে উদ্ধার
ছবি: সংগৃহীত

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পরে ১৬ জেলেসহ এফবি বিসমিল্লাহ নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় অপর একটি ট্রলারের সাহায্যে  জেলেদের উদ্ধার করা হলেও  ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ২ টার দিকে কুয়াকাটা থেকে ৫ কিলোমিটার গভীরে ঢেউয়ের তান্ডবে ডুবোচরে আটকে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া সকল জেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক খলিল মিয়া মৎস্য বন্দর আলীপুরের বাসিন্দা। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের সকলের বাড়ি আলীপুর ও মহিপুর এলাকার বিভিন্ন গ্রামে।

Advertisement

ট্রলারের মাঝি একলাছ উদ্দিন জানান, শুক্রবার সকালে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। দুইদিন সমুদ্রে থাকার পর মঙ্গলবার সকালে ঝড়ো আবহাওয়ার কারনে সমুদ্র থেকে তীরে ফিরতে চেয়েছিলেন । দুপুর আনুমানিক ২টার দিকে কুয়াকাটা সৈকত থেকে ৫ কিলোমিটার গভীরে ডুবোচরে প্রচন্ড ঢেউয়ের তান্ডবে তলা ফেটে গিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় তাদের পিছনে থাকা অপর একটি মাছধরা ট্রলারে তাদের সকলকে উদ্ধার করে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে।

ট্রলারের মালিক খলিল মিয়া জানান, ট্রলার ডুবিতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ট্রলারের মাঝি মাল্লারা প্রানে বেঁচে আছেন এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা জানান, লগুচাপ সৃস্টি হওয়ায় সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসে সমুদ্রে টিকতে পারছেনা জেলেরা। ঝড়ের কবলে পরে একটি ট্রলার ডুবে গেছে। তবে মাঝি মাল্লাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় রয়েছে। সমুদ্রে থেকে বেশিরভাগ ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন প্রেতাশ্রয়ে আশ্রয় নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!