ঐদিন দুপুর ২টার দিকে বলদীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে নামে একটি হেলিকপ্টার। চারপাশে ততক্ষণে বেশ ভিড় জমে উঠেছে। কিছুক্ষণ পর আকাশযান থেকে নেমে আসলেন বরবেশে এক যুবক। পাশেই অপেক্ষা করছিলেন ফুল দিয়ে সাজানো বিয়ের গাড়ি। তাতে চড়েই রাজকন্যাকে আনতে চললেন স্বপ্নের রাজপুত্র।
জানা গেছে, হেলিকপ্টারে উড়ে আসা বর নবীনগর উপজেলার ভিটিবিষাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে সুজন মিয়া। আর কনে হলেন, পার্শ্ববর্তী বলদীবাড়ি গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে হাসনাত কবির সূচি। বিয়ের এই মুহূর্তটি স্বরণীয় করে রাখতে তাদের এমন আয়োজন।
.png)