ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবককে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ৩১ জুলাই ২০২৩
যুবককে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল
ফাইল ফটো

লালমনিরহাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুমন মিয়া নামে এক যুবককে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার লিমন মিয়া ও মিলন মিয়া নামে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের ঐ ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ২৫ জুলাই রাতে জেলার কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ২৮ জুলাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার সুমন মিয়া।

জানা যায়, ঐ এলাকার লুৎফর রহমানের ছেলে সুমন মিয়া একই এলাকার জমসের আলীর ছেলে মিলন মিয়া ও এন্তাজ আলীর ছেলে লিমন মিয়ার সঙ্গে ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসা করতেন। বেশ কিছুদিন ধরে এ ব্যবসা নিয়ে সুমন মিয়ার সঙ্গে মিলন মিয়া ও লিমন মিয়ার বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত ২৫ জুলাই রাতে সুমন মিয়াকে আটক করে নির্যাতন করেন লিমন মিয়া ও মিলন মিয়াসহ তাদের লোকজন।

Advertisement

ভিডিওতে দেখা যায়, নির্যাতনের একপর্যায়ে সুমন মিয়াকে বিবস্ত্র করে গোপনাঙ্গ রশিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করছেন অভিযুক্তরা। সেই নির্যাতনের ভিডিও ধারণ করেন তারাই। ঐ ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

সুমন মিয়া জানান, তিনি এক সময় লিমন ও মিলনের মাদক ব্যবসার সহযোগী হিসেবে কাজ করতেন। এখন তাদের সঙ্গে মাদক ব্যবসা না করায় তাকে এভাবে নির্যাতন করেছে। তবে ঐ ঘটনার সঙ্গে জড়িত লিমন মিয়া ও মিলন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!