ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইটনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৯, ২৭ জুলাই ২০২৩
ইটনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ইটনায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রবিকুল ইসলাম ইটনা উপজেলার পনদুলন গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে ইটনা পুলিশ ঢাকা মেট্রোপলিটনের বংশাল থানা এলাকা থেকে রবিকুলকে গ্রেফতার করে, আদালতে পাঠানো হয়েছে। তিনি, নেত্রকোণার কেন্দুয়া থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি সাজা ও গ্রেফতার এড়াতে দীর্ঘদিন দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে ছিলেন।

Advertisement

রবিকুল ইসলামকে আদালত মাদক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!